spot_img
spot_img

মেট্রোরেলের তিনটি বুথে ত্রুটি; হাতে বিক্রি হচ্ছে টিকিট

নগর জীবনে ভোগান্তি আর যানজট থেকে মুক্তি দিতে চালু হয়েছে মেট্রোরেল। যা আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে উন্মুক্ত করা হয়েছে সাধারণ জনগণের জন্য। তবে সকাল থেকে বিভিন্ন বুথের ভেন্ডিং মেশিনে ত্রুটি দেখা দিয়েছে। ফলে হাতে বিক্রি করা হচ্ছে মেট্রোরেলের টিকিট।

জানা গেছে, সকাল থেকে উত্তরা ও আগারগাঁও স্টেশনে তিনটি বুথে ভেন্ডিং মেশিনে টিকিট বিক্রয় শুরু হয়। শুরুতে ৮টা ৩৫ মিনিটে আগারগাঁও স্টেশনে একটি মেশিনে ত্রুটি দেখা দেয়।

এরপর সকাল ১০টা নাগাদ উত্তরা উত্তর স্টেশনে টিকিট বিক্রির তিনটি মেশিনে কারিগরি ত্রুটি দেখা দেয়। ফলে এসব মেশিনে টাকা দিলেও মিলছে না টিকিট। এতে করে যাত্রীদের সারি দীর্ঘতর হচ্ছে। টিকিট সরবরাহ করা হচ্ছে হাতে হাতে।

কর্তৃপক্ষ জানায়, সকালে আগারগাঁও ও উত্তরার দিয়াবাড়িতে দুই স্টেশনে দুটি করে ম্যানুয়াল বুথে টিকিট বিক্রি চালু করা হয়েছে। সেখান থেকে টিকিট সংগ্রহ করে যাত্রীরা মেট্রোরেলে ভ্রমণ করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ