spot_img

উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে চান হিরো আলম

বগুড়া-৪ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আশরাফুল আলম (হিরো আলম)।

তিনি বলেন, তফসিল ঘোষণা হয়েছে। আমি আবার নির্বাচন করতে যাচ্ছি। এবার উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে চাই।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে একটি সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই।

হিরো আলম বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য যারা ভালো কাজ করছেন তাদের সঙ্গী হিসেবে নিচ্ছেন। তাই আমিও এরই মধ্যে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি নৌকার নমিনেশন পাবো।

তিনি বলেন, যদি আমাকে নৌকা প্রতীক দেওয়া হয় তা হলে নির্বাচন করব। যদি না দেওয়া হয় তা হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নেব।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ