spot_img
spot_img

আমেরিকা রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে না : ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমরা কূটনৈতিক মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে জানতে চেয়েছিলাম তারা এখনো ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে চায় কিনা। আমরা সঙ্গে এও বলেছিলাম, প্যাট্রিয়ট একটি জটিল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এটি পরিচালনায় আমেরিকান বিশেষজ্ঞ প্রয়োজন হবে। তারা কী প্যাট্রিয়টের সঙ্গে ইউক্রেনে বিশেষজ্ঞও পাঠাবে কিনা। এরপর এর জবাবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, কোনো বিশেষজ্ঞকে পাঠাবে না। কারণ রাশিয়ার সঙ্গে তারা সরাসরি যুদ্ধে জড়াতে চায় না এবং জড়াবেও না।

বুধবার (২৮ ডিসেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় টিভির সঙ্গে একটি দীর্ঘ সাক্ষাৎকরে এসব কথা বলেন তিনি।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে ইউক্রেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাবে।

সূত্র: তাস নিউজ এজেন্সি।
spot_img
spot_img
spot_img

সর্বশেষ