spot_img

দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ইসলামপন্থিদের বিজয় হবে : ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, জনগণের মৌলিক অধিকার দেশে নেই। মানুষ সত্যকে প্রকাশ করতে পারছে না। জনগণের মধ্যে একধরনের ক্ষোভ বিরাজ করছে। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। জীবন পরিচালনায় সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন। মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত হলে সঙ্কট অনেকাংশে কমে যাবে।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনাকালে এসব কথা বলেন তিনি।

রংপুর সিটি নির্বাচনের ফলাফল প্রসঙ্গে মাওলানা ইউনুছ বলেন, সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ করতে পারলে দেশের ৯২ ভাগ মুসলমান তারা ইসলামকেই বেছে নিবেন। রংপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মেয়র প্রার্থী আমিরুজ্জামান পিয়াল হাতপাখায় ৪৯৮৯৩ ভোট পাওয়াতে অনেকেই অনেকভাবে মন্তব্য করছেন। কিন্তু যারা বলছেন, তারা কি একবারও ভেবেছেন, বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এ ভোট কি যথেষ্ট? আরো বেশি হওয়ার দরকার ছিলো না?

তিনি বলেন, দেশের মানুষের ভোটিাধিকার নিশ্চিত হলে দেশবাসী ইসলামকে বেছে নিবে। স্বাধীনতার ৫২ বছরে দেশবাসী অনেক দলের শাসন দেখেছে। ভোট দল বা সরকার মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারেনি। দেশবাসী দেখেছে সীমাহীন লুটপাট, দুর্নীতি, স্বজনপ্রীতি, বিচার বহির্ভূত হত্যাকান্ড, নারি অপহরণ, নারী নির্যাতন, ধর্ষণ। কাজেই মুক্তির ঠিকানা একমাত্র ইসলাম। মুক্তিপেতে চাইলে ইসলামেই সবাইকে ফিরে আসতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ