spot_img
spot_img

১০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার ২৪ ঘণ্টা না পেরোতেই আবারো ইউক্রেনে ড্রোন হামলা

ইউক্রেনজুড়ে ১০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ার মাত্র ২৪ ঘণ্টা না পেরোতেই আবারো ইউক্রেনে ড্রোন হামলা চালিয়েছে মস্কো।

শুক্রবার (৩০ ডিসেম্বর) কিয়েভ প্রশাসন জানিয়েছে, কিয়েভের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। ওই হামলার পর কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। গতকাল জল ও আকাশ থেকে ইউক্রেনে একসঙ্গে প্রায় ১২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। ওই হামলায় দেশটির বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আন্তর্জাতিক বার্তা সংখ্যা রয়টার্স জানিয়েছে, কিয়েভ প্রশাসন রাত ২টায় টেলিগ্রামে সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্কতা জারি করে এবং তাদের দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার অনুরোধ জানায়। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দক্ষিণ কিয়েভের ২০ কিলোমিটার দূরে বিস্ফোরণ এবং বিমান বিধ্বংসী গোলার শব্দ শোনা যায়।

রাজধানীর গভর্নর ওলেক্সি কুলেবা হামলার ব্যাপারে টেলিগ্রামে বলেন, ড্রোন দিয়ে হামলা চলছে। কয়েক ঘণ্টা পর তিনি আবার বলেন, অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে কেউ হতাহত হয়নি।

সূত্র: রয়টার্স
spot_img
spot_img
spot_img

সর্বশেষ