spot_img
spot_img

১৩ জনের করোনা শনাক্ত; মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

শুক্রবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ৮৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা ২৪ ঘণ্টায় ২ হাজার ২২৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ২৫৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ