spot_img
spot_img

এ বছর থেকেই মুক্তিযুদ্ধের বই বাধ্যতামূলক করেছে শিক্ষা মন্ত্রণালয় : দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বছর থেকেই মুক্তিযুদ্ধের বই বাধ্যতামূলক করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকের ১ম শ্রেণি ও মাধ্যমিকের ৬ষ্ঠ শ্রেণিতে এই বছরের শুরু থেকেই শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের বই দেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষা নিয়ে সরকার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। এই পরিকল্পনায় আমাদের কোনো শিক্ষার্থী, কোনো অঞ্চল শিক্ষার দিক দিয়ে পিছিয়ে থাকবে না। সারা বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন যাতায়াত ব্যবস্থায় যুক্ত করেছেন, ঠিক তেমনি শিক্ষাও প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দীপু মনি বলেন, নতুন বছরে সকল শিক্ষার্থী নতুন বই পাবে। হাওরাঞ্চল, চরাঞ্চল, পার্বত্যাঞ্চলসহ যে সকল অঞ্চলে যাতায়াতের সমস্যা আছে, সে সব অঞ্চলে বিকল্প ব্যবস্থায় নতুন বই পাঠানো হবে। যে সকল এলাকায় শিক্ষক সংকট আছে, শিক্ষকদের থাকার ব্যবস্থা নেই, আমরা সেই সমস্যা দূর করার জন্য পরিকল্পনা হাতে নিয়েছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ