spot_img
spot_img

বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন ইন্তেকাল করেছেন

ফৌজদারি আইন বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খন্দকার মাহবুব হোসেনের জুনিয়র অ্যাডভোকেট শিশির মনির।

তিনি জানান, রাত ১০টা ৪০ মিনিটে এভারকেয়ার হাসাপাতালের দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ