spot_img
spot_img

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর নবীনগরে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর মিম (৭) নামে এক মাদরাসাপড়ুয়া শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট বড়বাড়ি এলাকার একটি পুকুরপাড়ের ঝোপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর মিম নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সোমবার বিকেলে বিদ্যাকুট বড়বাড়ির পুকুরপাড়ের একটি ঝোপে শিশুটির অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর জানা যাবে।

নিহত শিশুর বাবা মিজানুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার শিশু মেয়েটা এভাবে চলে যাবে সেটা কল্পনাও করতে পারছি না।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে পুলিশ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ