spot_img
spot_img

২৪ ঘন্টায় বিশ্বে করোনায় ৭৪৭ জনের মৃত্যু; শনাক্ত ২ লাখ ৯৬ হাজার ৮২৭

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৭৪৭ জনের মৃত্যু ও নতুন করে শনাক্ত হয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৮২৭ জন।

রোববার (১ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে পৌনে পাঁচশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ৯৬ হাজার ৮৮১ জনে।

এছাড়া আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় সোয়া এক লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ কোটি ৪৭ লাখ ৮০ হাজার ৮১৩ জনে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ