spot_img
spot_img

আরও একটি নীলসাগর ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বঙ্গবন্ধু সেতুর পাশে রেলসেতু নির্মাণ কাজ চলছে। আশা করা হচ্ছে আগামী বছরের জুনে এ কাজ শেষ হবে। সেতুটির নির্মাণ কাজ শেষ হলেই চিলাহাটি থেকে ঢাকাগামী দিনের বেলা আরেকটি নীলসাগর ট্রেন চালু করা হবে।

রোববার (১ জানুয়ারি) বিকেলে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়ন করা হয়েছে। এ কারখানার ভেতরে একটি নতুন কোচ বা ক্যারেজ নির্মাণ করার জন্য সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। শূন্য পদের জন্য বিশেষ করে খালাশি পদে মৌখিক পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে এ নিয়োগ প্রদান করা হবে। এছাড়াও বর্তমানে রেলের নানা ধরনের উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।

মন্ত্রী আরও বলেন, আমাদের দেশে মিটারগেজ (ছোটলাইন) ও ব্রডগেজ (বড়লাইন) এ দুই ধরনের রেলযোগাযোগ ব্যবস্থা চালু আছে। এ ব্যবস্থা ভেঙে বহির্বিশ্বের সঙ্গে তালমিলিয়ে আমাদের দেশেও শুধু ব্রডগেজ যোগাযোগ ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছি আমরা। এতে করে রেলসেবা আরও গতিশীল হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ