spot_img
spot_img

তীব্র শীতে কানাডায় গৃহহীনদের আশ্রয় দেওয়া হচ্ছে মসজিদে

কানাডাতে তীব্র শীতে শীতার্ত গৃহহীনদের আশ্রয় দেওয়া হচ্ছে এডমন্টনের আল-রশিদ মসজিদে। সেখানে গৃহহীনদের জন্য বিনামূল্যে রাতযাপন এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে।

আল-রশিদ মসজিদের ইমাম সাদিক পাঠান বলেন, অসহায় মানুষের প্রতি যত্নশীল ও সহানুভূতিশীল হওয়া ইসলামের একটি গুরুত্বপর্ণ শিক্ষা। এডমন্টনে অসংখ্য গৃহহীন নাগরিক রয়েছে। আমরা তাদের সহায়তায় আমাদের মসজিদের দ্বার খুলে দিয়েছি।

স্থানীয় প্রশাসনের হিসাব অনুযায়ী, এডমন্টনে ২,৭০০-এর বেশি মানুষ গৃহহীন। এদের মধ্যে ৮০০ মানুষ একেবারেই রাস্তায় বাস করে। এই শীতে তাদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে।

জানা গেছে, আল-রশিদ মসজিদে ৭৫টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত অসহায়দের সেবায় নিয়োজিত মসজিদ কর্তৃপক্ষ। এদিকে, তীব্র ঠান্ডায় আমেরিকার কিছু অঞ্চলে তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এ পর্যন্ত দেশটির ৯ রাজ্যে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে।

সূত্র : পিপা নিউজ ও আলুকা নিউজ
spot_img
spot_img
spot_img

সর্বশেষ