একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুক্র ও শনিবার ব্যতীত ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন বিকাল ৪টা ১৫ মিনিটে অধিবেশন শুরু হবে।
আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেগম রওশন এরশাদ এমপি, আমির হোসেন আমু এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, ওবায়দুল কাদের এমপি, রাশেদ খান মেনন এমপি, হাসানুল হক ইনু এমপি, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি, আনিসুল হক এমপি, গোলাম মোহাম্মদ কাদের এমপি, আনিসুল ইসলাম মাহমুদ এমপি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।











