spot_img
spot_img

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন রিপন

একাদশ জাতীয় সংসদের গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে বিজয়ী মাহমুদ হাসান রিপন সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাকে বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার (৯ জানুয়ারি) শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম।

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি’র মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মুহাাম্মাদ শামসুল হক টুকু, সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ মাহবুব আরা বেগম গিনি, উম্মে কুলসুম স্মৃতি এমপি ও ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ