spot_img
spot_img

বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ১ লাখ ২৭ হাজার

সৌদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করার সুযোগ পাবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

শনিবার (১৪ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে স্থানীয় প্রবাসীদের সঙ্গে আয়োজিত এক মত বিনিময় সভায় এই তথ্য জানান তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, করোনার পর বিগত বছরে স্বল্প সময়ে আমরা সবাই মিলে সুন্দর ও সুষ্ঠুভাবে হজের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করেছি। হজ আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ জন্য তিনি দূতাবাসের কর্মকর্তাদের বিশেষ ধন্যবাদ জানান।

হজ আয়োজন আরও সুন্দর করার জন্য প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ