দেশে গত ২৪ ঘণ্টায় ১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।
রোববার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭২ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৩৬৮ জন।সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৯ হাজার ৫৭৭ জন। মৃত্যু ২৯ হাজার ৪৪১ জন।











