spot_img

ইসলামের সঠিক চর্চার মাধ্যমে সমাজের সব অসঙ্গতি দূর করে এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলামের সঠিক চর্চার মাধ্যমে সমাজের সব অসঙ্গতি দূর করে এগিয়ে যেতে হবে। তার সরকার সব সময় ইসলামের খেদমত করে আসছে। সব ধর্মের স্বাধীনতা নিশ্চিত করতেই কাজ করছে আওয়ামী লীগ সরকার।

সোমবার (১৬ জানুয়ারি) গণভবনে সারা দেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদে ধর্মের বদনাম হয়, এই বিষয়টি নতুন প্রজন্মকে বোঝাতে মডেল মসজিদগুলোর মাধ্যমে ইমামরা ভূমিকা রাখতে পারেন।

তিনি বলেন, ধর্মের নামে অধর্ম চর্চা বন্ধ করবে এসব মসজিদ। এছাড়া ইসলামের জ্ঞান ও মূল্যবোধ বাড়াতেও কাজ করবে মসজিদ।

বক্তব্যের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুই ইসলামিক ফাউন্ডেশেন ও ইসলামিক বোর্ড গঠন করেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ার কাজ শুরু করেন বঙ্গবন্ধু। মাত্র সাড়ে ৩ বছরের মধ্যে তিনি মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। তার সময়েই ওআইসি ভুক্ত হয় দেশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ