spot_img
spot_img

পাঠ্যবইয়ে সামান্য ভুল, ইস্যু তৈরির চেষ্টা: শিক্ষামন্ত্রী

পাঠ্যবইয়ে ভুল থাকার বিষয়টি স্বীকার করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একটি মহল সামান্য ভুল বড় করে উপস্থাপন করে ইস্যু তৈরির চেষ্টা করছে। নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে ভুল থাকলে প্রয়োজন অনুসারে সংশোধন করা হবে।

শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শুধু পরিবর্তন নয়, ২০২৫ সালে নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষাব্যবস্থার রূপান্তর হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার হবে দক্ষতাভিত্তিক প্রায়োগিক শিক্ষা।

তিনি বলেন, নতুন শিক্ষাক্রমের সব বইয়ের পরীক্ষামূলক সংস্করণ ছাপানো হয়েছে। তাই ভুল থাকলে প্রয়োজনে তা সংশোধন করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ