spot_img
spot_img

সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সরকার ডিজিটাল দেশ গঠনের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে স্বাধীনতার পক্ষের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আজ শুক্রবার (২০ জানুয়ারি) মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে ব্যক্তিগত অর্থায়নে উপজেলার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শের এ সরকার ডিজিটাল দেশ গঠনের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে স্বাধীনতার পক্ষের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জুড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ