spot_img
spot_img

আবারও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

ইতোমধ্যে বেশকিছু গবেষণায় প্রমাণিত হয়েছে পৃথিবীর শহরগুলোর মধ্যে দূষণের দিক থেকে শীর্ষে ঢাকা। অনেক গবেষণায় এটিকে বসবাসের অযোগ্য বলেও ঘোষণা করা হয়েছে। আবারও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা।

শনিবার (২১ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) স্কোর ২২৬ রেকর্ড করা হয়েছে। যার অর্থ হলো জনবহুল এ শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে।

২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়, যেখানে ৩০১ থেকে ৪০০ এর স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

এ তালিকায় ২১৭ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা; ২০০ স্কোর নিয়ে তৃতীয়ভিয়েতনামের হ্যানয়। এরপর চতুর্থ স্থানে থাকা ভারতের রাজধানী নয়াদিল্লি স্কোর ১৮৯ এবং পঞ্চম স্থানে থাকা ইরাকের বাগদাদ শহরের স্কোর ১৮৫। ষষ্ঠ স্থানের চীনের উহানের স্কোর ১৮৪।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ