spot_img

রাজধানীতে পুলিশের অভিযানে আটক ৯৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৯৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মাদ ফারুক হোসেন।

তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২৫ জানুয়ারি) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২৫ হাজার ৪২০ পিস ইয়াবা, ১৬১ গ্রাম হেরোইন, ৫৫ বোতল দেশি মদ, ২ বোতল ফেন্সিডিল, ১৭ কেজি গাঁজা ও ১৩টি ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৯টি মামলা দায়ের হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ