spot_img
spot_img

সাবেক এমপি মুফতি শহিদুল ইসলাম ইন্তেকাল করেছেন

আল-মারকাজুল ইসলামির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মুফতি শহিদুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানিকগঞ্জের আবু হুরায়রা মাদরাসা রাত আনুমানিক দেড়টার সময় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর।

আল-মারকাজুল ইসলামির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।

মুফতি শহিদুল ইসলাম নড়াইল-২ আসন থেকে ২০০২ সালের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির ছিলেন।

মুফতি শহিদুল ইসলাম ২০০৯ সালে বাংলাদেশ গণসেবা আন্দোলন নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ