spot_img

বিএনপির সবচেয়ে বড় গুণ তারা মানুষকে হত্যা করে : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির সবচেয়ে বড় গুণ তারা মানুষকে হত্যা করে। ২০১৪ সালে তারা বহু মানুষকে হত্যা করেছে। বাংলাদেশে তারা বহু লুটপাট করেছে। বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান মাদকাসক্ত হয়ে মারা গেছে। তারা এখন এটি নিয়ে রাজনীতি শুরু করেছে।

তিনি বলেন, বিএনপি নেত্রী বলেছিল পদ্মা সেতুতে উঠলে ভেঙে পড়বে। অথচ তারা এটির ওপর দিয়ে যাচ্ছে, সভা-সমাবেশে যোগ দিচ্ছে। তাদের লজ্জাও করে না।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের খেলার মাঠে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

নৌকার পক্ষে ভোট চেয়ে মন্ত্রী বলেন, এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টি যথাসময়ে নির্বাচন কমিশন জানাবে।

মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মেহারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন মোর্শেদের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য দেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবন, ভাইস চেয়ারম্যান মনির হোসেন, কসবা পৌরসভার মেয়র এমজে হাক্কানী, জেলা পরিষদ সদস্য এম এ আজিজ, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য রুমানুল ফেরদৌসী রুমা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ