spot_img

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৫৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৫০৮৩ পিস ইয়াবা, ১৪৫ গ্রাম হেরোইন, ৫৪ কেজি ৯২৫ গ্রাম ৩৪ পুরিয়া গাঁজা, ২৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ৫৯ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ছয়টা থেকে শনিবার (২৭ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ