spot_img

ময়মনসিংহে ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষ

ময়মনসিংহ মহানগরের বাউন্ডারি রোড এলাকায় ছাত্রলীগ ও যু্বলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। বর্তমানে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আহত ব্যাক্তিরা হলেন- মহানগরীর নতুন বাজার এলাকার রাজ্জাক মিয়ার ছেলে শাকিল (২৫) ও নওমহল এলাকার জাহিদ হাসানের ছেলে রিমন (২০)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় দুজনকে জরুরি বিভাগে নিয়ে আসে তার স্বজনরা। পরে তাদেরকে হাসপাতালের হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে নগরীর বাউন্ডারী রোড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠানের অনুসারীদের সঙ্গে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনির অনুসারীরা বিবাদে জড়িয়ে পড়ে। এ সময় তাদের দুই গ্রুপের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং অতর্কিতভাবে একে অপরের উপর হামলা করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ