spot_img

রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা-বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১৯৬৫ পিস ইয়াবা, ১২০ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেন্সিডিল, ইনজেকশন ৪৫টি, দেশি মদ ২ বোতল, বিয়ার ২৫ ক্যান ও ৩৬ কেজি ৮২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ