spot_img
spot_img

নিজেদের ভুলের জন্য অন্যকে দোষারোপ করা উচিত নয় পাকিস্তানের : আফগান পররাষ্ট্রমন্ত্রী

গত কয়েক মাস থেকে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তান সরকার প্রতিনিয়ত পাকিস্তানের অভ্যন্তরে হামলার জন্য তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। তবে এ বিষয়টি নাকোচ করে দিয়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী বলেছেন, ‘পাকিস্তানকে তাদের নিজেদের ভুলের জন্য অন্যকে দোষারোপ করা উচিত নয়।’

তিনি বলেন, “আফগানিস্তানে সন্ত্রাসীদের উপস্থিতির দাবি ভিত্তিহীন। সন্ত্রাসীদের কোন সীমানা নেই। তারা যদি আফগানিস্তানে উপস্থিত থাকত তাহলে তারা অবশ্যই আফগানিস্তান ও আমাদের প্রতিবেশী চীন, তাজিকিস্তান, ইরান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানেও ছড়িয়ে পড়তো, তবে এই সমস্ত দেশ নিরাপদ রয়েছে।”

তিনি আরো বলেন, “প্রতিবেশী দেশগুলো ও আফগানিস্তানে চলমান নিরাপদ অবস্থা প্রমাণ করেছে যে আফগানিস্তান চরমপন্থীদের কেন্দ্রস্থল নয়।

উল্লেখ্য; গত সপ্তাহে পাকিস্তান পেশোয়ারের পুলিশ লাইনস এলাকার একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়। উদ্ধার অভিযান শেষে এই ঘটনায় মৃত্যু হয়েছে ৯৫ জনের। আহত হয়ে আশেপাশের বিভিন্ন হাসপাতালে আছেন আরও ৫২ জন। এই হামলার পরপরই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন “আফগানিস্তানের মাটি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।”

সূত্র: বাখতার নিউজ এজেন্সি ও কেপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ