spot_img
spot_img

পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে আফগান সীমান্তের কাছে ২ টিটিপি সদস্য নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অবস্থিত উত্তর ওয়াজিরিস্তানে তেহরিক-ই-তালেবানের (টিটিপি) একটি প্রাক্তন শক্তিশালী ঘাঁটিতে অভিযান চালিয়েছে। এ অভিযানে টিটিপির ২ জন সদস্য নিহত হয়েছেন।

গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এ ঘটনাটি ঘটেছে বলে একটি বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের কর্মকর্তারা।

বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্রবার পাকিস্তানি সৈন্যরা দেশটির উত্তর পশ্চিমে আফগান সীমান্তের কাছে টিটিপির শক্তিশালী ঘাটিতে অভিযান চালায়। এ অভিযানটি একটি বন্দুকযুদ্ধের সূত্রপাত ঘটায়। যার ফলে টিটিপির দুইজন সদস্য নিহত হয়। অভিযানে নিহতদের বিশদ বিবরণ না দিয়ে নিরাপত্তা বাহিনী জানিয়েছে তারা অতীতের বিভিন্ন হামলার সঙ্গে জড়িত ছিল।

সূত্র: দি ওয়াশিংটন পোস্ট

spot_img
spot_img
spot_img

সর্বশেষ