spot_img
spot_imgspot_img

ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর ইঙ্গিত দিলো নেতানিয়াহু

ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠানোর ইঙ্গিত দিয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ফ্রান্স সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে নেতানিয়াহু এই ইঙ্গিত দেন।

গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এই খবর দিয়েছে। তবে নেতানিয়াহুর কার্যালয় এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এর আগে গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন দুই দিনব্যাপী ইসরাইল সফর করেন। সে সময় তিনি বলেন, জো বাইডেনের প্রশাসন আশা করে নেতানিয়াহুর সরকার ইউক্রেনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে। বহুদিন থেকেই ইউক্রেন ইসরায়েলের কাছে অস্ত্র-সহযোগিতা চেয়ে আসছে।

সূত্র : জেরুজালেম পোস্ট

spot_img
spot_img
spot_img

সর্বশেষ