পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অবঃ) পারভেজ মোশাররফ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ (রবিবার) দুবাইয়ের আমেরিকান হাসপাতালে চিকিৎসাধীন তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
পারভেজ মোশাররফ ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন।
এছাড়াও তিনি ১৯৯৮ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ছিলেন।
সূত্র : ডেইলি জঙ্গ











