spot_img

ঢাকার রাস্তায় দিনে দুইবার পানি ছিটানোর নির্দেশ আদালতের

রাজধানীর পূর্বাচল থেকে শুরু করে গাবতলী, যাত্রাবাড়ী ও ধামরাই পর্যন্ত যেসব স্থানে বেশি ধুলাবালির সৃষ্টি হয় এবং যেসব এলাকায় বেশি বায়ুদূষণ সৃষ্টি হয়- সেসব এলাকায় দিনে দুই বার পানি ছিটানোর নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এসব এলাকায় সকাল-বিকাল দুই বার পনি ছিটাতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা, ডিএমপি কমিশনার, রাজউক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রিটকারী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি আবেদনের বিষয়ে শুনানি নিয়ে রোববার (৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) করা রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী আমাতুল করীম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ