spot_img

গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪১

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৯১০ পিস ইয়াবা, ১৫১ গ্রাম হেরোইন, ৩০টি নেশাজাতীয় ইনজেকশন ও ৮ কেজি ২৪৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ