spot_img
spot_img

তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি তুরুষ্কে ৭ দশমিক ৮ মাত্রার বিশাল এক ভূমিকম্পে ২৩০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। তাই এ বিষয়ে সংহতি সফরের উদ্দেশ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তুরস্কে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভ্রাতৃপ্রতিম দেশ তুরস্ক সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো সহ পাকিস্তান সরকারের শীর্ষ কর্মকর্তারা।

আগামী বুধবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানা গিয়েছে সফরটি হওয়ার কথা রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এ সফরে পাক প্রধানমন্ত্রী তুরস্কের রাজধানী আঙ্কারায় যাবেন। সেখানে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে মতবিনিময় করবেন।

এছাড়াও গতকাল পাক-প্রধানমন্ত্রী শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করে এরদোগানকে একটি ফোন কল করেছিলেন। সেখানে তিনি আঙ্কারায় সর্বাত্মক সহায়তার আশ্বাস দেওয়ার পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সূত্র: পাকিস্তান অবসার্ভার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ