spot_img

পদযাত্রার নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের

পদযাত্রার নামে বিশৃঙ্খলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিএমপি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ায়ি) বিএনপির কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, এই পদযাত্রা কর্মসূচি থেকে যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো ঘটনা ঘটে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, আগামীকাল সরকারি কর্মদিবস ও সপ্তাহের শেষ দিন হওয়ায় মানুষ অফিস ছুটির পরে বাড়ি-ঘরে যাবে। এই কর্মসূচির ফলে জনগণের যে দুর্ভোগ হবে এক কথায় তা হবে অবর্ণনীয়। ফলে যানজটের যে প্রভাব পড়বে তা নিরসন করতে রাত ১২টা বেজে যেতে পারে। দুই কোটি নগরবাসীর এই ঢাকা শহরে প্রায় সব সময় যানজট হয়ে থাকে। এর মধ্যে কতিপয় রাজনৈতিক দল ও সংগঠন সরকারি কর্মদিবসে এমন সব কর্মসূচি দেন যাতে জনগণকে চরম দুর্ভোগে পড়তে হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ