spot_img

আত্মসমর্পণ করে জামিন পেলেন ইরফান সেলিম

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান নূরের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। এদিন ইরফান সেলিম আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং ইরফানের সময়ের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে মামলার সাক্ষগ্রহণের জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ