spot_img
spot_imgspot_img

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৫২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৩,৫১৩ পিস ইয়াবা, ৪০০.১ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ৯ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ১২২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ