spot_img
spot_imgspot_img

পুুলিশের অভিযানে গ্রেফতার ৩৯

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৪২৬ পিস ইয়াবা, ১৩.৫ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ৮০ কেজি ৭৭০ গ্রাম গাঁজা ও ১০ লিটার জব্দ করা হয়।

রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ