spot_img
spot_img

মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চীন: ত্রাণ প্রতিমন্ত্রী

মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাব্যক্ত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মুহাম্মাদ এনামুর রহমান।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ অফিসকক্ষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে বৈঠকে এ কথা বলেন তিনি।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের তাদের দেশে প্রত্যাবর্তনে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উন্নয়নে চীন পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু। পদ্মা সেতুসহ অনেক বড় বড় স্থাপনা নির্মাণে চীন কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে আমাদের পাশে রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বড় ধরনের দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধারে সমন্বিত কার্যক্রম গ্রহণের লক্ষ্যে উচ্চমাত্রার ভূমিকম্প সহনশীল একটি স্বয়ংসম্পূর্ণ ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এনইওসি) প্রতিষ্ঠার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় শিগগিরই এটির কার্যক্রম শুরু হবে।

এ লক্ষ্যে চীন সরকারের সাথে শিগগিরই বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ