spot_img
spot_img

চিকিৎসা শেষে রাতে দেশে ফিরছেন মির্জা ফখরুল

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে রাতে দেশে ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টা সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা সিঙ্গাপুর থেকে ঢাকায় আসবেন সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মিসেস রাহাত আরা বেগম গত ১০ ফেব্রুয়ারি শুক্রবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন। তিনি “সিঙ্গাপুর সুপ্রিম ভার্সুলার এন্ড আন্তর্জাতিক ক্লিনিকে ” অধ্যাপক ডাক্তার মণীষ তানেজা’র নিকট চিকিৎসা নিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ