spot_img

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদকসহ গ্রেফতার ৩০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১৮৭২ পিস ইয়াবা, ৩০২.৮৫ গ্রাম হেরোইন, ৫টি নেশাজাতীয় ইনজেকশন ও ৬ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ