spot_img
spot_imgspot_img

ঢাবির পরীক্ষায় ছাত্রীদের মুখ খোলা রাখার নোটিশ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগে পরীক্ষা ও প্রেজেন্টেশন চলাকালে ছাত্রীদের কানসহ মুখমণ্ডল খোলা রাখার নোটিশ বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলা বিভাগের তিন শিক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ফয়জুল্লাহ ফয়েজ এ রিট দায়ের করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও বাংলা বিভাগের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী ফয়জুল্লাহ।

তিনি বলেন, প্রত্যেক ছাত্রীর কানসহ মুখমণ্ডল খোলা রাখতে গত বছরের ১১ ডিসেম্বরের ওই বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। বিশ্বদ্যিালয়ের এরকম সিদ্ধান্ত নাগরিকের ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক।

বাংলা বিভাগের ওই নোটিশে বলা হয়, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত বাংলা বিভাগের একাডেমিক কমিটি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বাংলা বিভাগের প্রতি ব্যাচের সংযোগ ক্লাস (টিউটোরিয়াল প্রেজেন্টেশন), মিডটার্ম পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় পরীক্ষার্থীকে পরিচয় শনাক্ত করার জন্য কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখতে হবে।

নোটিশে আরও বলা হয়, প্রতিটি ক্লাসে শিক্ষকেরা এরই মধ্যে শিক্ষার্থীদের সিদ্ধান্তের বিষয়ে অবহিত করেছেন। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো শিক্ষার্থী এই সিদ্ধান্ত পালনে অমনোযোগ দেখাচ্ছে। তাই সিদ্ধান্ত যথাযথভাবে যারা পালন করবে না, তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয় নোটিশে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ