spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৬৭৪৮ পিস ইয়াবা, ১৪০ বোতল ফেন্সিডিল, ২২ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন ও ১৫ কেজি ৫৫৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ