spot_img
spot_imgspot_img

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় গ্রেফতারদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪ হাজার ১৪৯ পিস ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল, ১৩১ গ্রাম হেরোইন, ৬ কেজি ৩২৫ গ্রাম গাঁজা ও ৩ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ