spot_img

বিএনপি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পথ হারিয়ে এখন পদযাত্রা করছে। তাদের পদযাত্রা পাশে বাড়ছে কিন্তু দৈর্ঘে কমছে। শেখ হাসিনার সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বিএনপি। তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে দক্ষ, সৎ, জনপ্রিয় সাহসী নেতা ও সফল কূটনীতিকের নাম হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে খেলা হবে।

তিনি আরও বলেন, বিএনপি যে হাত দিয়ে সন্ত্রাস করবে সে হাত ভেঙে দেওয়ার জন্য বুকে সাহস নিয়ে প্রস্তুত থাকতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ