spot_img
spot_img

১৯ মার্চ থেকে জামিয়া মাদানীনগরে বেফাকের ২২ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর উদ্যোগে আগামী ২৬ শা’বান বা ১৯ মার্চ থেকে ২২ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

রাজধানীর চিটাগাং রোডস্থ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানীনগরে অনুষ্ঠিতব্য এ কর্মশালায় ভর্তির সময় ২৫ শা’বান বা ১৮ মার্চ।

এতে হাদীসের কিতাব অধ্যয়ন পাঠদান পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন জামিয়া হাটহাজারির শাইখুল হাদীস মাওলানা শায়খ আহমাদ।

ফেরাকে বাতেলা অতীত ও বর্তমান বিষয়ে মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, নাহব-সরফ ও তারবিয়াত বিষয়ে মাওলানা শিব্বীর আহমাদ, কওমী মাদরাসা: ইতিহাস, ঐতিহ্য ও অবদান বিষয়ে মাওলানা উবাইদুর রহমান খান নদভী, নিযামুল মাদারিস, অর্থ ও হিসাব রক্ষণ পদ্ধতি বিষয়ে মুফতী মনসুরুল হক, আদর্শ শিক্ষক ও অনুবাদ রীতি বিষয়ে মাওলানা মুহাম্মাদ যুবায়ের, ইবতেদা ও মুতাওয়া: কিতাবের পাঠদান পদ্ধতি বিষয়ে মাওলানা শেখ আজীমুদ্দীন, আদর্শ ছাত্র বিষয়ে মাওলানা ফয়যুল্লাহ, উসূলে ফিকহ পাঠদান পদ্ধতি বিষয়ে মুফতী মিজানুর রহমান সাঈদ, তরজমা ও তাফসীর পাঠদান পদ্ধতি বিষয়ে মাওলানা হেমায়েত উদ্দীন, বেফাকের কার্যক্রম ও শিক্ষকের দায়িত্ব বিষয়ে মাওলানা মাহফুজুল হক, আরবী ভাষা শিক্ষা পাঠদান পদ্ধতি বিষয়ে মাওলানা মহিউদ্দীন ফারুকী, আকায়িদ ও ফিকহী কিতাব পাঠদান পদ্ধতি বিষয়ে মুফতী কেফায়েতুল্লাহ ও আরবী-বাংলা ইনশা শিক্ষা ও পাঠদান পদ্ধতি বিষয়ে মাওলানা শহীদুল্লাহ প্রশিক্ষণ প্রদান করবেন।

প্রশিক্ষণ শেষে সনদ প্রদান ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ