spot_img

আওয়ামী লীগ যত চেষ্টায় করুক ক্ষমতায় টিকতে পারবে না: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মালিক হচ্ছে জনগণ, এই দেশের জনগণ চোরদের হাতে তাদের ভাগ্য তুলে দিতে পারে না। আওয়ামী লীগ বলে, বেগম খালেদা জিয়া নাকি রাজনীতি করতে পারবেন, কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবেন না। এটা কি মামার বাড়ির আবদার? দেশটা তাদের জমিদারি নয়, যা বলবে তাই মানতে হবে। তবে তারা যতই চেষ্টা করুক না কেনো ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

শনিবার (৪ মার্চ) চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা বিএনপির আওতাধীন চৌমুহনী মোড় থেকে শুরু হওয়া পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন দল। তাদের এখন বিএনপির কাউন্টার প্রোগ্রাম দেওয়া ছাড়া অন্য কোনও বিকল্প নেই।

আমির খসরু আরও বলেন, আওয়ামী লীগ সংবিধানের কথা বলে। আমি তাদের একটা কথা বলতে চাই, সংবিধান কি গুম খুন করতে বলেছে, অর্থনীতি ধ্বংস করতে বলেছে, লুটপাট করতে বলেছে, মানুষের মানবাধিকার, ভোটাধিকার হরণ করতে বলেছে? সবকিছুতে তারা সংবিধান লঙ্ঘন করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ