নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আন্দোলন দমিয়ে রাখতে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা মামলা করছে।
তিনি বলেন, এই সরকারের পতন ঘটানোর জন্য আন্দোলন করতে হবে, তার কোনও বিকল্প নেই।
শনিবার (৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে আগামী ১১ মার্চ ঢাকাসহ বিভাগীয় শহরে মানববন্ধনের নতুন কর্মসূচি ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ। পরে প্রেসক্লাবের সামনে থেকে একটি পদযাত্রা বের হয়ে সেগুনবাগিচা হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।










