spot_img
spot_img

পঞ্চগড়ে সহিংসতা ধর্মের আড়ালে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের অংশ: রেলমন্ত্রী

পঞ্চগড়ে কাদিয়ানি জলসাকে ঘিরে সহিংসতার ঘটনাকে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন রেলপথমন্ত্রী মুহাম্মাদ নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, দুষ্কৃতকারীরা ধর্মের কথা বলে গুজব ছড়িয়ে এই সহিংসতা করেছে। আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি-জামায়াত যে ষড়যন্ত্র করেছিল, এটি তথাকথিক ধর্মের আড়ালে তাদেরই অপতৎপরতার অংশ।

রোববার (৫ মার্চ) বিকেলে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের আয়োজনে শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপি-জামায়াত ভবিষ্যতে যাতে এ ধরনের কর্মকাণ্ড আর ঘটাতে না পারে, সে জন্য সবাইকে সচেতন ও সতর্ক থাকার কথা কলেন মন্ত্রী।

সহিংসতায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়ে তিনি বলেন, পঞ্চগড়ে হামলা ও সহিংসতার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তায় আমরাও মাঠে আছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ