spot_img
spot_img

ইসরাইলের হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর অভিজাত বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।

বুধবার (৬ মে) এ ঘটনা ঘটে।

হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, বুধবার ইসরাইলি হামলায় নিহত ওই ব্যক্তি হলেন রাদওয়ান ফোর্সের অপারেশনস কমান্ডার মালেক বাল্লুত।

লেবাননের আরেক নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, রাদওয়ান ফোর্সের নেতারা একটি বৈঠক করছিলেন, এমন সময় হামলাটি ওই অ্যাপার্টমেন্টে আঘাত হানে।

এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতে এটিই প্রথম ইসরাইলি হামলা।

এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তিনি ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের এক কমান্ডারকে লক্ষ্য করে এই হামলার নির্দেশ দিয়েছেন।

সূত্র: মিডল ইস্ট আই

spot_img
spot_img
spot_img

সর্বশেষ