spot_img
spot_img

আগামী ১২ মার্চ থেকে চালু হচ্ছে হজ হেল্পলাইন

হজ ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তনের অংশ হিসেবে ‘হজ কল সেন্টারভিত্তিক’ শর্ট কোড চালু করছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

গত ২ মার্চ এক পরিপত্রে জানানো হয়, বর্তমানে হজ হেল্পলাইন ১৬১৩৬ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আগামী ১২ মার্চ থেকে তা সকলের জন্য উন্মুক্ত করা হবে।

হজ গমনেচ্ছুদের সব ধরনের তথ্য পাওয়া যাবে এই হেল্পলাইনের মাধ্যমে। কবে ভিসা হবে, নিবন্ধন কীভাবে করতে হয়, সে বিষয়ে যদি আরও কোনো সহযোগিতা লাগে। কেউ হয়তো নাম ভুল করেছে, কীভাবে তা সংশোধন করবে। হজ কার্যক্রম নিয়ে নানা ধরনের তথ্য থাকে, যেগুলো মানুষ জানতে চায়। সেসব বিষয়ে পরামর্শ মানুষ হেল্পলাইনে ফোন করে জানতে পারবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ